২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ছাদে ভ্রমণের অভিযোগে ৫২ জন গ্রেপ্তার

কমলাপুর রেলওয়ে থানা পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে ট্রেনের ছাদে ভ্রমণের অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত একটানা অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। এরা অবৈধভাবে টিকিট ছাড়া ট্রেনের ছাদে ভ্রমণ করছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 02:11 PM

Updated : 26 Apr 2022, 02:52 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)