২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নান ১০ দিনের রিমান্ডে

নিষিদ্ধ-ঘোষিত জঙ্গি ইসলামী সংগঠন হরকাতুল জিহাদ প্রধান মুফতি আবদুল হান্নান ও তার তিন সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম মো. গোলাম মোস্তফা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 12:35 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ-ঘোষিত জঙ্গি ইসলামী সংগঠন হরকাতুল জিহাদ প্রধান মুফতি আবদুল হান্নান ও তার তিন সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম মো. গোলাম মোস্তফা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিম ১৪ দিনের পুলিশ রিমান্ড চাইলে আদালত ১০ দিন মঞ্জুর করেন। মঙ্গলবার দুপুরে মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ সাহেদুল আলম বিপুল, মাওলানা আবু সাইদ, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান মফিজকে সিলেট থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। পুলিশের রিমান্ড প্রতিবেদনে বলা হয়, ২১ আগস্ট আওয়ামী লীগের সভাস্থলে নিক্ষিপ্ত গ্রেনেডগুলো কোথা থেকে আনা হয়েছে, কারা এর সঙ্গে জড়িত এবং তাদের পরিচয় ও অবস্থান জানার জন্য অভিযুক্তদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। প্রতিবেদনে আরো বলা হয়, অভিযুক্তরা ওই গ্রেনেড হামলার সঙ্গে জড়িত মর্মে প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছে। এ সময় আদালতে মুফতি হান্নান ও তার সহযোগীদের পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। মুফতি হান্নান আদালতে বলেন, "বিভিন্ন সময়ে বিভিন্ন মামলায় ২১০ দিন পুলিশ রিমান্ডে ছিলাম। পুলিশ তখন কেন আমাকে গ্রেনেড হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেনি? এতদিন পরে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আমাকে ও আমার সহযোগীদের এতে সম্পৃক্ত করার চেষ্টা হচ্ছে।" বিগত চারদলীয় জোট সরকারের সময় এ মামলার তদন্ত সঠিক খাতে পরিচালিত হয়নি বলে অভিযোগ করেছেন। স