নাটোর, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বড়াইগ্রাম উপজেলায় ঢাকা-রাজশাহী মহাসড়কে সোমবার এক সেনা কর্মকর্তার প্রাইভেট কার উল্টে তার কিশোর ছেলের মৃত্যু হয়েছে।
ঢাকায় বদলী হওয়া মেজর মহম্মদ আলী ভুঁইয়া নিজে গাড়ি চালিয়ে তার স্ত্রী রুহুানি আমরিন ও সন্তানসহ কয়েকজনকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিদুর রহমান জানান, রেজ্জাকের মোড়ে আসার পর আকস্মিক ব্রেক করায় গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। এতে কিশোর জারিফ (১১) ঘটনাস্থলেই মারা যায়।
উল্লেখ করা যেতে পারে, মেজর মহম্মদ আলী ভুঁইয়া আওয়ামী লীগ নেতা সুবেদ আলী ভুঁইয়ার ছেলে।
দুর্ঘটনায় জারিফের ছোট ভাই সাহেদ ও তাদের কাজের মেয়ে আহত হয়। প্রথমে তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হলেও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/এসকে/২২৪৩ঘ.
bdnews24