২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় লোটাস কামালের বিরুদ্ধে অভিযোগ গঠন

সম্পত্তির তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 01:55 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠন করা হয়েছে। বিশেষ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায় এ অভিযোগ গঠন করেন। এর আগে গত বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষে আদালত এ বিষয়ে ২২ অক্টোবর সিদ্ধান্ত দেওয়ার দিন ঘোষণা করেছিলেন। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শিরিন পারভিন গত ২২ মার্চ লোটাস কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, লোটাস কামাল ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পত্তির মালিক হয়েছেন। একইসঙ্গে তিনি কমিশনে জমা দেওয়া সম্পদের বিবরণীতে দুই কোটি ৯৩ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। লোটাস কামালকে এ কাজে সহযোগিতা করেছেন তার স্ত্রী কাশ্মিরি কামাল, দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামাল। লোটাস কামাল এখন কারাগারে থাকলেও অন্য আসামিরা পলাতক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমআইএম/এসএনডি/এমএ/১৯৫৩ ঘ.