২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় সাবেক সাংসদ মঞ্জুরুল মুন্সীর বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ অক্টোবর

কুমিল্লার দেবীদ্বার এলাকা থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীসহ তার তিন সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজির দুটি পৃথক মামলায় আগামী ২৮ অক্টোবর অভিযোগ গঠন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 09:15 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দেবীদ্বার এলাকা থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীসহ তার তিন সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজির দুটি পৃথক মামলায় আগামী ২৮ অক্টোবর অভিযোগ গঠন হবে। অভিযোগ গঠনের ধার্য দিন সোমবার আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মো. শফিকুল করিম নতুন দিন নির্ধারণ করেন। ওই সময় মঞ্জুুরুল আহসান মুন্সী আদালতে হাজির ছিলেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল হাসান চৌধুরী সাজ্জাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দেবীদ্বার থানায় দায়ের করা চাঁদাবাজির মামলার নথিপত্র সংগ্রহের জন্য আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগ গঠনের নতুন দিন ধার্য করেন। তিনি জানান, কুমিল্লার দেবীদ্বার বাজারে সারের ডিলার নুরুল ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা এবং ওই এলাকার অপর এক ঠিকাদার মনির আহমদের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করায় সাবেক সাংসদ মুন্সী, তার ছোট ভাই আতিকুল ইসলাম মুন্সী, শাহাজ উদ্দিন প্রকাশ সাজু চেয়ারম্যান ও আবদুল লতিফ মোল্লাকে আসামি করে দেবীদ্বার থানায় আলাদা দুটি মামলা হয়। মঞ্জুরুল আহসান মুন্সী কারাগারে আটক থাকলেও অপর তিন আসামি পলাতক রয়েছেন। দুর্নীতির মামলায় মঞ্জুরুল আহসান মুন্সীকে ইতোমধ্যে ১৩ বছর সাজা দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। গত ৯ অক্টোবর ওই মামলার রায় হয়। এ বছরের ৩ ফেব্র"য়ারি যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হন মঞ্জুরুল আহসান মুন্সী। ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যদের যে তালিকা প্রকাশ করে তাতে মুন্সীর নাম ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৫১০ ঘ.