২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে আলোচনা করতে আওয়ামী লীগ দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক ডেকেছে সোমবার। বিকেল ৪টায় দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 02:20 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে আলোচনা করতে আওয়ামী লীগ দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক ডেকেছে সোমবার। বিকেল ৪টায় দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। ঘরোয়া রাজনীতি চালুর পর এটি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় বৈঠক। গত ১২ সেপ্টেম্বর প্রথম বৈঠকে যোগ দিতে এসে দলের কিছু নেতা-কর্মীর তোপের মুখে পড়েছিলেন সংস্কারপন্থী নেতারা। শেখ হাসিনা কারা অন্তরীণ থাকায় কার্যনির্বাহী কমিটির সভায় দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সভাপতিত্ব করবেন। দলের সহ-দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সভায় নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের প্রস্তাবিত সরকারের সঙ্গে সংলাপ নিয়েও আলোচনা হতে পারে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএম/এসকে/