২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিল থেকে কথিত গুলিবর্ষণকারী দুলাল গ্রেপ্তার

রাজধানীর মালিবাগে ২০০১ সালে আওয়ামী লীগের সাবেক সাংসদ এইচবিএম ইকবালের মিছিল থেকে সন্দেহভাজন গুলিবর্ষণকারী মো. দুলাল মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে মগবাজার এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি দল দুলাল মিয়াকে গ্রেপ্তার করে। ২০০১ সালের ১৩ ফেব্র"য়ারি পুলিশ ও জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ওই ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। রোববার দুপুরে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত দুলালকে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 10:58 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মালিবাগে ২০০১ সালে আওয়ামী লীগের সাবেক সাংসদ এইচবিএম ইকবালের মিছিল থেকে সন্দেহভাজন গুলিবর্ষণকারী মো. দুলাল মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে মগবাজার এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি দল দুলাল মিয়াকে গ্রেপ্তার করে। ২০০১ সালের ১৩ ফেব্র"য়ারি পুলিশ ও জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ওই ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। রোববার দুপুরে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত দুলালকে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ অধিনায়ক উইং কমান্ডার সুলতান হোসেন খান নূরানী জানান, সহকারি পুলিশ সুপার মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি দল শনিবার গভীর রাতে মগবাজার এলাকায় অভিযান চালিয়ে দুলালকে গ্রেপ্তার করে। সে মধুবাগের একটি বাড়িতে আত্মগোপন করে ছিল। দুলাল নরসিংদীর রায়পুরা উপজেলার কাচারীকান্দী গ্রামের মো. আজগর আলীর ছেলে। কমান্ডার নূরানী বলেন, জিজ্ঞাসাবাদে দুলাল মালিবাগে ড. ইকবালের মিছিল থেকে পুলিশ ও জনতাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার কথা স্বীকার করেছে। ওই দিন আওয়ামী লীগ ও বিএনপির মুখোমুখি হওয়া মিছিলকারীদের মধ্যে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়। তখন বিভিন্ন পত্রিকায় এক যুবকের পিস্তল উঁচিয়ে গুলি করার ছবি ছাপা হয়েছিল। তবে গ্রেপ্তারকৃত দুলাল সাংবাদিকদের কাছে মালিবাগের ওই মিছিলে গুলিবর্ষণের কথা অস্বীকার করেছে। এছাড়া ঘটনার পর পত্রিকায় প্রকাশিত পিস্তল হাতে ছবিটি তার নয় বলেও সে দাবি করে। র‌্যাব কর্মকর্তাদের উপস্থিতিতেই সে নির্যাতনে