২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

জেলা শহরের কালাচাঁদপাড়া এলাকা থেকে রোববার এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 10:02 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

পাবনা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের কালাচাঁদপাড়া এলাকা থেকে রোববার এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফি জানান, শহরের কালাচাঁদপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় এলাকার লোকজন থানায় খবর দিলে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত ব্যক্তি পুলিশকে জানিয়েছে, তার নাম বগুন মারোয়াড়ি। বাড়ি ভারতের নয়াদিল্লীর চারবাজার লাল কেল্লা জামে মসজিদ পাড়ায়। গ্রেপ্তারকৃত ওই ভারতীয়কে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি ইকবাল জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬০৪ ঘ.