ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার প্রক্রিয়া সফল করতে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। বিচার বিভাগ আলাদা হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে বলেও আশা প্রকাশ করেছে সংস্থাটি।
আগামী ১ নভেম্বর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগ আলাদা হচ্ছে।
শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বিচার বিভাগ আলাদা করতে সবার সহযোগিতা চেয়ে বলেছে, এর মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত হবে।
বিচার বিভাগ পৃথকের উদ্যোগ নেওয়ার জন্য অ্যাসোসিয়েশন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে ধন্যবাদ জানিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এ লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলেও আশা প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন।
প্রেস ব্রিফিংয়ে এক লিখিত বক্তব্যে অভিমত প্রকাশ করা হয় যে, চলমান দুর্নীতিবিরোধী অভিযান আরও কার্যকর ও সুশাসন নিশ্চিত করতে বিচার বিভাগ পৃথকীকরণে সরকারের সিদ্ধান্ত সময়োপযোগী। এতে বলা হয়, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মধ্য দিয়ে দেশে আইনের শাসন ও গণতন্ত্রকে সুসংহত করার পথ সুগম হবে।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জুডিশিয়াল সার্ভিসে আত্মীকরণ ও পদোন্নতির বিধিমালা বিষয়ে বিভিন্ন পত্রিকায় কিছু 'বিভ্রা
bdnews24