২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাই হত্যার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

সদর উপজেলার নিমতলী গ্রামের এক ব্যক্তিকে ভাই হত্যার অভিযোগে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রপ্তারকৃতের নাম কনু মিয়া। জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার দুপুরে বড় ভাই আবদুল মান্নান চৌকিদারকে তিনি হত্যা করেছেন বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 11:13 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

বরগুনা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার নিমতলী গ্রামের এক ব্যক্তিকে ভাই হত্যার অভিযোগে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম কনু মিয়া। জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার দুপুরে বড় ভাই আবদুল মান্নান চৌকিদারকে তিনি হত্যা করেছেন বলে পুলিশ জানায়। সদর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, জমি সংক্রান্ত বিরোধে বড় ভাই আবদুল মান্নানকে পিটিয়ে হত্যার কথা কনু মিয়া স্বীকার করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৭১৫ ঘ.