২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় 'বন্দুকযুদ্ধে' 'চরমপন্থী' নিহত

সদর উপজেলার আতাইকুলায় শনিবার ভোরে র‌্যাব ও পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা আব্দুস সালাম নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 06:43 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

পাবনা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার আতাইকুলায় শনিবার ভোরে র‌্যাব ও পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা আব্দুস সালাম নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এক নলা বন্দুক, একটি পাইপগান ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানায়। র‌্যাব-১২ এর সহকারী পরিচালক মেজর আমজাদ হোসেন মিঠু জানান, আতাইকুলা থানার পীরপুর তেমাথা এলাকায় চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে ভোর ৪টার দিকে র‌্যাব ও পুলিশের দুটি দল সেখানে অভিযান চালায়। তিনি জানান, নিরাপত্তা রক্ষীদের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি ছুড়তে শুরু করে। তখন র‌্যাব ও পুলিশও পাল্টা গুলি চালায়। ওই সময় গুলিবিদ্ধ হয়ে সালাম ঘটনাস্থলেই মারা যায় সালাম। নিহত সালামের বিরুদ্ধে হত্যার অভিযোগে ১১টি মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে বলে মেজর আমজাদ জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৪৪ ঘ.