২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-লাওস পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শনিবার

বাংলাদেশ ও লাওসের মধ্যে পররাষ্ট সচিব পর্যায়ের বৈঠক হবে শনিবার। বিকেল সোয়া ৪টায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 04:16 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ও লাওসের মধ্যে পররাষ্ট সচিব পর্যায়ের বৈঠক হবে শনিবার। বিকেল সোয়া ৪টায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের উপপরিচালক কামরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে যোগ দিতে লাওসের প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রী ফাং সাভা ভউফা তিনদিনের সফরে শনিবার দুপুর ১২টায় ঢাকা পৌঁছাবেন। তিনি জানান, দু দেশের সচিব পর্যায়ের বৈঠকে ফাং সাভা লাওসের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন। ঢাকা সফরের সময় সোমবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী সঙ্গে বৈঠক করবেন লাওসের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফাং সাভা। এছাড়া ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠক করা কথা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/এসএম/এমএসবি/এমএইচবি/২২০৬ ঘ.