২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের পর বাজার আবার অস্থির, বিডিআরের দোকান কমছে

ঈদের পরপরই আবার অস্থির হয়ে উঠেছে বাজার। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে। ঈদের ছুটির পর বিডিআর পরিচালিত ন্যায্যমূল্যের দোকানগুলো চালু হয়নি এখনো। রোববার থেকে আবার চালু হওয়ার কথা থাকলেও দোকানের সংখ্যা ১০০ থেকে ৪০ এ নামিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এক মাসের ব্যবধানে সয়াবিন, পেঁয়াজ, আটা, আলু, ব্রয়লার মুরগীর দাম বেড়েছে। চাল ও ডালের দাম অপরিবর্তিত থাকলেও আটার দাম বেড়েছে। রোজার মাস শেষ হওয়ায় কমেছে কেবল ছোলার দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 01:13 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঈদের পরপরই আবার অস্থির হয়ে উঠেছে বাজার। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে। ঈদের ছুটির পর বিডিআর পরিচালিত ন্যায্যমূল্যের দোকানগুলো চালু হয়নি এখনো। রোববার থেকে আবার চালু হওয়ার কথা থাকলেও দোকানের সংখ্যা ১০০ থেকে ৪০ এ নামিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এক মাসের ব্যবধানে সয়াবিন, পেঁয়াজ, আটা, আলু, ব্রয়লার মুরগীর দাম বেড়েছে। চাল ও ডালের দাম অপরিবর্তিত থাকলেও আটার দাম বেড়েছে। রোজার মাস শেষ হওয়ায় কমেছে কেবল ছোলার দাম। পেঁয়াজের দাম বেড়েছে সবচেয়ে বেশি। ট্রেডিং করপোরেশন অফ বাংলাাদেশ (টিসিবি) এর পরিসংখ্যান অনুযায়ী, এক মাসে (১৯ সেপ্টেম্বর