২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে শুক্রবার সকালে বাসের ধাক্কায় মোটর সাইকেল উল্টে দুজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 12:23 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে শুক্রবার সকালে বাসের ধাক্কায় মোটর সাইকেল উল্টে দুজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মো. ইব্রাহীম (২৫) ঘটনাস্থলে এবং জাহাঙ্গীর আলম (২৮) দোহাজারী স্বাস্থ্য কেন্দ্র মারা যান বলে পুলিশ জানায়। নিহত দুইজনের বাড়ি চন্দনাইশ উপজেলার বদুরপাড়ায়। তারা মোটর সাইকেলে চড়ে দোহাজারীতে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। চন্দনাইশ থানার দায়িত্বরত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ওই হতাহতের ঘটনা ঘটে। তিনি জানান, পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮২১ ঘ.