চাঁদপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মতলব উপজেলার ওয়াপদা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত ও চার জন আহত হয়েছে। নিহতের নাম আরশাদ মৃধা (৬০)।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আউয়াল চৌধুরী জানান, সকালে মতলবের বরদিয়া এলাকা থেকে দুটি রিকশা নিয়ে পাঁচ জন মতলব বাসস্ট্যান্ডে আসছিল। ওয়াপদা এলাকায় ট্রাকটি রিকশা দুটিকে ধাক্কা দিলে রিকশা যাত্রীরা আহত হয়। এদের মধ্যে আরশাদ মিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
আহতরা হলেন পারভিন (২০), মহসিন (৩৫), এবাদ উল্যা (৫০) ও সেলিনা (২০)। তাদের মতলব উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ট্রাক চালক পালিয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৪২০ ঘ.
bdnews24