২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিবন্ধনের সময়ই দলিল সরবরাহের নির্দেশ

জমি নিবন্ধনের কাজ দ্রুত শেষ করাতে নিবন্ধনের সময়ই ক্রেতাকে দলিল সরবরাহের জন্য নিবন্ধন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জমি নিবন্ধনের কাজ দ্রুত শেষ করাতে নিবন্ধনের সময়ই ক্রেতাকে দলিল সরবরাহের জন্য নিবন্ধন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। এছাড়া নিবন্ধনের সব ধরনের ফি পে অর্ডারের মাধ্যমে গ্রহণ করার ব্যাপারেও সম্মতি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এখন থেকে জমি নিবন্ধনের জন্য দুই কপি দলিল জমা দিতে হবে এবং নিবন্ধন শেষে এক কপি ক্রেতাকে ফেরত দেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/১৭৫২ ঘ.