২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চ মাস থেকে সারাদেশে স্থানীয় নির্বাচন: সিইসি

আগামী বছরের মার্চ মাস থেকে সারাদেশে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। তিনি বলেন, "জানুয়ারি থেকে সারাদেশে স্থানীয় নির্বাচনগুলো হওয়ার কথা থাকলেও ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হচ্ছে, আমরা এবার তাদেরও ছবিসহ ভোটার তালিকাভূক্ত করছি। আর ভোটার তালিকা সংশোধনের জন্যও সময় লাগবে। এ জন্য মার্চ - এপ্রিল মাস থেকে সারাদেশে স্থানীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 10:56 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আগামী বছরের মার্চ মাস থেকে সারাদেশে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। তিনি বলেন, "জানুয়ারি থেকে সারাদেশে স্থানীয় নির্বাচনগুলো হওয়ার কথা থাকলেও ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হচ্ছে, আমরা এবার তাদেরও ছবিসহ ভোটার তালিকাভূক্ত করছি। আর ভোটার তালিকা সংশোধনের জন্যও সময় লাগবে। এ জন্য মার্চ - এপ্রিল মাস থেকে সারাদেশে স্থানীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।" এর আগেই তিনি সরকারকে জরুরি অবস্থা শিথিল করতে বলবেন, এই তথ্য জানিয়ে সিইসি বলেন, "সময় মতো নিশ্চয়ই আমরা সরকারের কাছে এ বিষয়ে আবেদন করবো।" প্রসঙ্গত, গত ১৫ জুলাই শামসুল হুদা এক সংবাদ সম্মেলনে নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা করেন। রোডম্যাপ অনুয়ায়ী, আগামী ২০০৮ সালের জানুয়ারি থেকে সারাদেশে ধারাবাহিকভাবে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত করার কথা। সিইসি সাংবাদিকদের জানান, আগামী নভেম্বর মাস থেকে ছবিসহ ভোটার তালিকাভূক্ত হতে ভোটারদের আহ্বান জানিয়ে বেতার ও টেলিভিশনে বিজ্ঞান প্রচার করা হবে। এ ছাড়া মোবাইল টেলিফোন কোম্পানীগুলো তাদের নিজস্ব বিজ্ঞাপনে এ বিষয়টিকে তুলে ধরবে। আর স্থানীয় পর্যায়ে 'ইলেকশন ওয়ার্কিং গ্র"পের' মাধ্যমে এনজিওরা এরই মধ্যে লিফলেট ও পোস্টার দিয়ে প্রচারণা চালাচ্ছে। রাজনৈতিক মহলের স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয়ের সমালোচনায় প্রতিক্রিয়া জানিয়ে শামসুল হুদা বলেন, "বর্তমান নির্বাচন কমিশন খুবই স্বাধীন। এখন তো আমাদের কাজে কোনো অসুবিধা হচ্ছে না; আমাদের কাজে কেউ হস্তক্ষেপ করছে না। আমরা পরাধীন - এ কথা যদি কেউ বলে, তাহলে সুনির্দিষ্ট করে বলতে হবে, কোন কোন ক্ষেত্রে আমরা পরাধীন; স্বাধীন নির্বাচন কমিশনের মাপকাঠি কী হওয়া উচিৎ।" স্বাধীন নির্বাচন কমিশন সম্পর্কিত আইনের একটি খসড়া সরকারের কাছে পাঠানো হয়েছে - এ কথা উল্লেখ করে সিইসি আরো বলেন, "আমি আশাবাদী শিগগিরই এটি আইনে পরিনত হবে। নির্বাচন কমিশনারদের যোগ্যতা কী হওয়া উচিৎ, আমরা তারও একটি খসড়া তৈরি করেছি। কিন্তু কোনো রাজনৈতিক সরকার যদি নির্বাচন কমিশনকে পঙ্গু বানাতে চায়, তাহলে যত আইনই করা হোক না কেনো, তাতে কোনো কাজ হবে না। তাই নির্বাচন ও রাজনীতির সঙ্গে যারা জড়িত, তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।" নির্বাচনী আইনের সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের চলমান ধারাবাহিক সংলাপে প্রধান দুই দলের অংশগ্রহণের ক্ষেত্রে কোনো সংশয় সৃষ্টি হয়েছে কী না, তা জানতে চাইলে তিনি বলেন, "আমি তো মনে করি, রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থেই সংলাপে অংশ নেবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/টিএইচ/এমএ/১৬৪৭ঘ.