২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ওপর কঠোর অবরোধে সমর্থন দেবে না বাংলাদেশ

মিয়ানমারের ওপর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ আরোপ সমর্থন করবে না বাংলাদেশ। এ বিষয়ে বুধবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন প্রধানকে বাংলাদেশের অবস্থান জানিয়ে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 04:37 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মিয়ানমারের ওপর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ আরোপ সমর্থন করবে না বাংলাদেশ। এ বিষয়ে বুধবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন প্রধানকে বাংলাদেশের অবস্থান জানিয়ে দিয়েছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেদারল্যান্ডের নতুন রাষ্ট্রদূত ও ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান বি এম টেন তুসচারের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, মিয়ানমারের সঙ্গে আন্তঃসীমান্ত মহাসড়ক তৈরির পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। উপদেষ্টা বলেন, "মিয়ানমারের সমস্যা সমাধানের ব্যাপারে জাতিসংঘের দূত ইব্রাহিম গা