২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার হোসেন মঞ্জুকে প্রকাশক থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে ইত্তেফাক

দৈনিক ইত্তেফাকের প্রকাশকের পদ থেকে এর অন্যতম মালিক সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির পরিচালনা পর্ষদ। আনোয়ার হোসেন মঞ্জুর ভাই ও তত্ত্বাবধায়ক সরকারের তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। মইনুল হোসেন মঙ্গলবার রাতে ফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাদক মামলায় মঞ্জু অভিযুক্ত হওয়ায় এবং পলাতক থাকায় ইত্তেফাক গ্র"প অফ পাবলিকেশনস কোম্পানির পরিচালনা পর্ষদ তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 05:00 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দৈনিক ইত্তেফাকের প্রকাশকের পদ থেকে এর অন্যতম মালিক সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির পরিচালনা পর্ষদ। আনোয়ার হোসেন মঞ্জুর ভাই ও তত্ত্বাবধায়ক সরকারের তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। মইনুল হোসেন মঙ্গলবার রাতে ফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাদক মামলায় মঞ্জু অভিযুক্ত হওয়ায় এবং পলাতক থাকায় ইত্তেফাক গ্র"প অফ পাবলিকেশনস কোম্পানির পরিচালনা পর্ষদ তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে।" ইত্তেফাক গ্র"পের ইংরেজি দৈনিক নিউ নেশন এর প্রকাশক মইনুল হোসেন জানান, "গত ১০ অক্টোবর পর্ষদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত চার সদস্যের তিনজনই মঞ্জুকে অপসারণের পক্ষে রায় দিয়েছেন। এ রদবদলের বিষয়টি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়কে ইতিমধ্যেই জানানো হয়েছে। আমি আশা করছি আগামি কালের (বুধবার) মধ্যে জেলা প্রশাসক কার্যালয় থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে।" পরিচালনা পর্ষদের বাকি দুই সদস্য আনোয়ার হোসেন মঞ্জু ও তার স্ত্রী তাসমিমা হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন না। মইনুল হোসেন জানান, ইত্তেফাকের প্রকাশক হিসেবে পরিচালনা পর্ষদ তার স্ত্রী সাজু হোসেনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা বলেন, "ইত্তেফাক পত্রিকাকে বাঁচিয়ে রাখার জন্যই পরিচালনা পর্ষদ আনোয়ার হোসেন মঞ্জুকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ সংশ্লিষ্ট আইন অনুযায়ী কোন পত্রিকার প্রকাশক ছয় মাসের বেশি পলাতক থাকলে অথবা কোন মামলায় আদালত কর্তৃক দোষীসাব্যস্ত হলে পত্রিকার প্রকাশনা বাতিল হয়ে যায়।" মঞ্জুকে সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না