২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে, সারাদেশে ঝড়-বাদলে মৃত ১৬

সাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। তবে এর প্রভাব এখনো কাটেনি। ফলে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সাগর এখনো উত্তাল। সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। তবে নদী বন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে মঙ্গলবার দেশ জুড়ে বৃষ্টি হয়েছে। উপকূলসহ দেশের মধ্যাঞ্চলে ঝড়ো হাওয়াসহ টানা বর্ষণে পাহাড় ধসে মাটি চাপা পড়ে, নৌকা ও ট্রলার ডুবে ১৬ জনের মৃত্যু হয়েছে। (আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। তবে এর প্রভাব এখনো কাটেনি। ফলে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সাগর এখনো উত্তাল। সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। তবে নদী বন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে মঙ্গলবার দেশ জুড়ে বৃষ্টি হয়েছে। উপকূলসহ দেশের মধ্যাঞ্চলে ঝড়ো হাওয়াসহ টানা বর্ষণে পাহাড় ধসে মাটি চাপা পড়ে, নৌকা ও ট্রলার ডুবে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে পাঁচজন, গোপালগঞ্জে দুজন, ভোলায় তিনজন, বাগেরহাটে দুজন মারা গেছেন। মুন্সিগঞ্জ, নোয়াখালী, পটুয়াখালী ও বরিশাল