২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীকাল হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রোববার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের অধিকাংশ স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2007, 10:14 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রোববার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের অধিকাংশ স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবৃষ্টির সঙ্গে অস্থায়ী ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস জানায়, দেশের অন্যান্য স্থানের আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ময়মনসিংহে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রংপুরে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএমকে/এডি/ডিডি/০৪০০ ঘ.