২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে হাজারো পর্যটকে জমজমাট বান্দরবান

ঈদের ছুটিতে পর্যটকের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান। দেশের বিভিন্ন এলাকা থেকে পরিবারের সঙ্গে কিংবা বন্ধু-বান্ধব নিয়ে বান্দরবানে এসেছেন পর্যটকরা। শহরের সব হোটেল-মোটেল এবং রেস্টহাউসের প্রতিটি কক্ষ ভাড়া হয়ে গেছে। হোটেল-মোটেল কর্তৃপক্ষ বলছে, ঈদের পরদিনই আরও পর্যটক বান্দরবানে আসবে। অনেক আগে থেকেই তারা হোটেল-মোটেল বুকিং দিয়ে রেখেছে। প্রতিবছর পর্যটন মৌসুমে বান্দবরবানে কয়েক হাজার পর্যটকের আসে। এবার পর্যটন মৌসুমে ঈদ হওয়ায় আগের বছরগুলোর চেয়ে বেশি পর্যটক এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2007, 06:16 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

বদরুল ইসলাম মাসুদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম বান্দরবান প্রতিনিধি বান্দরবান, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)