২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট ভারসাম্য রাখতে ভর্তুকি খাতে মূল্য মাঝে মাঝে পুনর্বিবেচনা করা উচিত: অর্থ উপদেষ্টা

বাজেটের ভারসাম্য বজায় রাখতে জালানির মতো ভর্তুকিপ্রাপ্ত সেবা খাতগুলোর বেলায় কিছু সময় পর পর সেবা মূল্য পুনর্বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সফররত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর ভাইস প্রেসিডেন্ট লিকুন জিন এর সঙ্গে এক বৈঠক শেষে উপদেষ্টা এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 04:33 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাজেটের ভারসাম্য বজায় রাখতে জালানির মতো ভর্তুকিপ্রাপ্ত সেবা খাতগুলোর বেলায় কিছু সময় পর পর সেবা মূল্য পুনর্বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সফররত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর ভাইস প্রেসিডেন্ট লিকুন জিন এর সঙ্গে এক বৈঠক শেষে উপদেষ্টা এ মন্তব্য করেন। বাংলাদেশে এডিবি'র আবাসিক প্রতিনিধি হুয়া দু ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আমিনুল ইসলাম ভুঁইয়াও বৈঠকে উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন তার মন্ত্রণালয় জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে চলতি অর্থবছরে ২ হাজার ৮০০ কোটি টাকা ভর্তুকি দিতে যাচ্ছে। বৈঠকে এডিবি'র ভাইস প্রেসিডেন্ট এডিবি'র অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্ব পায়। উল্লেখ করা যেতে পারে, এডিবির রজতজয়ন্তী পালন উপলক্ষে লিকুন জিন বুধবার বাংলাদেশে এসেছেন। উপদেষ্টা জানান, বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে এবছর ইতিমধ্যেই এডিবি সাড়ে ছয় কোটি ডলার অর্থ সাহায্য দিয়েছে। বন্যা পুনর্বাসন কার্যক্রমে এডিবি'র কাছ থেকে ১০ কোটি ডলারের বেশি সহায়তা পাবার আশা করছেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এসপি/টিএইচ/এসকে/২২২১ঘ.