২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চবিত্তের ভিড়ে ঠাসা অভিজাত বিপণীকেন্দ্র

টানা প্রায় দুদিনের বৃষ্টি শেষে আবার জমে উঠেছে রাজধানীর ঈদের বাজার। বুধবার ছুটির দিনে বেশিরভাগ মানুষ ছুটেছেন শেষ পর্যয়ের কেনাকাটা সারতে। এসব মানুষের গন্তব্য ছিল আয় কিংবা আর্থিক সঙ্গতির ওপর ভিত্তি করে। নিম্ন আয়ের মানুষের ছুটেছেন ফুটপাত থেকে শুরু করে সাধারণ বিপণী কেন্দ্রে। আর উচ্চবিত্তের ভিড়ে ঠাসা ছিল বিলাসবহুল অভিজাত বিপণীকেন্দ্রগুলো। শবে কদরের ছুটির দিনে রাজধানীর ঈদবাজারগুলোতে উচ্চ আয়ের চাকরিজীবীদের ভিড়ই বেশি লক্ষ করা গেছে। ঈদের দিন কয়েক আগে পাওয়া এ ছুটি তারা ব্যয় করেছেন কেনাকাটা সারতে। ঈদের আগের খুব স্বাভাবিক ছবির মতো ঢাকার রাস্তায় বুধবারও ছিল দীর্ঘ সারিবাঁধা যানবাহনের প্রায় অলস স্রোত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 02:33 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টানা প্রায় দুদিনের বৃষ্টি শেষে আবার জমে উঠেছে রাজধানীর ঈদের বাজার। বুধবার ছুটির দিনে বেশিরভাগ মানুষ ছুটেছেন শেষ পর্যয়ের কেনাকাটা সারতে। এসব মানুষের গন্তব্য ছিল আয় কিংবা আর্থিক সঙ্গতির ওপর ভিত্তি করে। নিম্ন আয়ের মানুষের ছুটেছেন ফুটপাত থেকে শুরু করে সাধারণ বিপণী কেন্দ্রে। আর উচ্চবিত্তের ভিড়ে ঠাসা ছিল বিলাসবহুল অভিজাত বিপণীকেন্দ্রগুলো। শবে কদরের ছুটির দিনে রাজধানীর ঈদবাজারগুলোতে উচ্চ আয়ের চাকরিজীবীদের ভিড়ই বেশি লক্ষ করা গেছে। ঈদের দিন কয়েক আগে পাওয়া এ ছুটি তারা ব্যয় করেছেন কেনাকাটা সারতে। ঈদের আগের খুব স্বাভাবিক ছবির মতো ঢাকার রাস্তায় বুধবারও ছিল দীর্ঘ সারিবাঁধা যানবাহনের প্রায় অলস স্রোত। এরপরও ঘরে বসে না থেকে হাজারো মানুষ ছুটেছে নিজের কিংবা প্রিয়জনের জন্য ঈদের উপহার জামা জুতো কিনতে। অভিজাত বিপণী কেন্দ্রে ঈদ উপলক্ষে রয়েছে আকর্ষণীয় ও উচ্চমূল্যের পোশাক এবং পণ্যের সমাহার। আলো ঝলমলে এসব দোকানে পণ্যের 'ব্রান্ড নেম' এর গুরুত্বই অনেক বেশি। সেজন্য চলে প্রচার প্রচারণা আর চটকদার বিজ্ঞাপন। মনভোলানো সেই বিজ্ঞাপন আকর্ষিত হন ক্রেতারাও। বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ত্রিশোর্ধ্ব ইকবাল হোসেন বলেন, "এমন পোশাক কিনতে চাই যেন সব সময় পরা যায়। বেশিরভাগ সময় তো অফিসেই থাকতে হয়। সেখানে সব ধরনের পোশাক পড়ার সুযোগ নেই। ব্র্যান্ডের শার্ট কিনতে ঝামেলা কম। নির্ধারিত দামে কেনা যায়।" ব্র্যান্ড পোশাকের প্রতি ঝোঁক এবার মূলত তরুণ-তরুণীদের। তারাই ছুটছেন দেশি-বিদেশি ব্র্যান্ডের পোশাক কিনতে। এসব পোশাকের দাম পড়ছে সর্বনিম্ন হাজারের কাছাকাছি থেকে সর্বোচ্চ কয়েক হাজার টাকা। বিদেশি ব্র্যান্ডে ঈদের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পাঞ্জাবি না মিললেও দেশীয় ব্র্যান্ড এনেছে নানান ধরন, রং ও বৈশিষ্ট্যের পাঞ্জাবি। বেশি বাজেটের মানুষেরা শার্ট, প্যান্টের পাশাপাশি কিনছে পাঞ্জাবি। তরুণ ব্যবসায়ী সাঈদ মাহমুদের সঙ্গে কথা হয় আড়ংয়ে। তিনি বলেন, "অন্য পোশাক যতই কেনা হোক, পাঞ্জাবি না কিনলে ঠিক ঈদের মজা পাওয়া যায় না।" কেবল পুরুষ নয়, নারীর জন্যও আছে বাহারি পোশাকের বাহারি দোকান। শাড়ির জন্য বেইলি রোডসহ বিভিন্ন জায়গায় আছে নামকরা শাড়ির দোকান। এছাড়াও শাড়ি আছে বিভিন্ন দেশীয় ব্র্যান্ডের দোকানে। কম বয়েসী নারীদের জন্য আছে নানা ধরনের সালোয়ার, কামিজ, ওড়না ও সবমিলিয়ে বিশেষ সেট। আরও আছে অলংকারের সমাহার। বিদেশি ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে মূলত গুলশান-বনানী এলাকায়। এছাড়া বসুন্ধরা সিটি, রাপাপ্লাজা, ইস্টার্ন প্লাজায়ও মিলবে এসব পোশাক। আর দেশীয় ব্যান্ডের দোকান ছড়িয়ে আছে শহর জুড়েই। নিউমার্কেট, মৌচাক মার্কেট, এলিফ্যান্ট রোড, ধানমণ্ডি, মালিবাগ, উত্তরা, গুলশান, বনানী এলাকায় রয়েছে অসংখ্য দোকান বা শাখা দোকান। এসব দোকানে ঈদের কেনাকাটায় ছুটছেন বেশি টাকার মানুষরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসএনডি/এমএ/২০২৫ ঘ