ভোলা, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের তুলাতলা বাজারে বুধবার ভোরে চোর সন্দেহে আলমগীর নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা।
ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, বুধবার ভোরে তুলাতুলা বাজারের একটি দোকানে ঢোকে আলমগীর। এ সময় দোকানের পাশের রাস্তা দিয়ে চলাচলকারী স্থানীয় রফিক ও মিন্টু চোর চোর বলে চিৎকার করে। পরে আলমগীর পালানোর সময় জনতার পিটুনিতে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৯৩২ ঘ.
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/
bdnews24