২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষদুদণ্ড ঘুমাতেও রাজারবাগ লাইনে কসরৎ চলে পুলিশের

"সারাদিন অন্য মানুষের নিরাপত্তা দেওয়ার পর ব্যারাকে আইসা যদি নিজেই শান্তি মতন ঘুমাবার জায়গা না পাই তাইলে পরদিন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবো কীভাবে?" অনেক দিনের জমা ঘুম রাজারবাগ পুলিশ লাইনের কনস্টেবল সেলিমের (ছদ্মনাম) চোখে বিক্ষিপ্ত হয়ে আছে। পটুয়াখালীর বাসিন্দা এই পুলিশ সদস্য বলেন, "সারা দিন রোদেপুড়ে আর বৃষ্টিতে ভিজে আমরা রাজধানীর লাখ লাখ মানুষের নিরাপত্তা দিই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 07:53 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "সারাদিন অন্য মানুষের নিরাপত্তা দেওয়ার পর ব্যারাকে আইসা যদি নিজেই শান্তি মতন কয়েক ঘণ্টা ঘুমাবার জায়গা না পাই তাইলে পরদিন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবো কীভাবে?" এ আক্ষেপ রাজারবাগ পুলিশ লাইনের একজন কনস্টেবল সেলিমের (ছদ্মনাম)। পটুয়াখালীর বাসিন্দা এই পুলিশ সদস্য বলেন, "সারা দিন রোদেপুড়ে আর বৃষ্টিতে ভিজে আমরা রাজধানীর লাখ লাখ মানুষের নিরাপত্তা দিই। ১২-১৪ ঘন্টা ডিউটির বেশিরভাগ সময়ই দাঁড়াইয়া থাকতে হয়। আর ডিউটি শেষে ব্যারাকে ফেরার পর আমাদের মধ্যে ঘুমানোর জায়গা নিয়ে যুদ্ধ শুরু হয়।" শুধু সেলিমই নয় রাজারবাগ পুলিশ লাইনের আটটি ব্যারাকের বেশিরভাগ বাসিন্দারই একই দশা। এদের অনেকেই তাদের দুর্দশার কথা বলেছেন ক্ষোভ আর হতাশাভরা কন্ঠে। এই থাকা-খাওয়ার করুণ পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট শাখার কয়েকজন শীর্ষ কর্মকর্তার দুর্নীতি আর অনিয়মকে দায়ি করেছেন তারা। চাকুরিচ্যূতি বা সাজার ভয়ে কেউ নিজের নাম প্রকাশ করতে চান না কেউই। সেলিম বলেন, "একবার ডিউটি থেকে ফিরে দেখি আমার বিছানাসহ মালামাল কে যেন তিন তলা থেকে নিচে ফেলে দিয়েছে। আর নিচে যেয়ে তা পড়েছে ড্রেনে। পরে তিন তলার সবাইকে জিজ্ঞাসা করলেও কেউ দোষ স্বীকার করেনি।" ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একজন কনস্টেবলের অতিথি হিসেবে রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে দেখা যায়, মহিলাদের একটি বাদে পুরুষ পুলিশ সদস্যদের সাতটি ব্যারাকের প্রতিটিতেই গাদাগাদি করে কনস্টেবলরা কোনমতে রাত পার করছেন। ভবনের একেকটি কক্ষে ২০টি খাটিয়া (লম্বায় ছয়ফুট ও চওড়ায় সাড়ে চারফুটের ছোট চৌকি) পাতার কথা থাকলেও পাতা আছে ৫০-৬০টি। খাটিয়ার তলায় কনস্টেবলদের ট্রাংক ও অন্যন্য মালামাল কোনমতে গুঁজে রাখা। কাপড়-চোপড় রাখার কোন জায়গা নেই। এতো গেলো কক্ষের চিত্র। পাঁচ ও ছয় তলা ওই ভবনগুলোর বারান্দা এবং সিঁড়িপথেও এরকম খাটিয়ার সারি। যারা অপেক্ষাকৃত নবীন তাদের ঠাঁই হয়েছে এখানে। জায়গার সঙ্কট থাকায় দীর্ঘদিন থেকে চলছে এই রীতি। এরপরও প্রত্যেকেই যে রাতে শোয়ার জায়গা পাবেন তার নিশ্চয়তা থাকে না। কোন রাতে বেশিরভাগ পুলিশ সদস্য যদি লাইনে থাকেন তবে শোয়ার জায়গার সঙ্কট ওঠে চরমে। তখন ডিউটিতে কে বাইরে আছে তার সন্ধানে নামেন 'সুযোগসন্ধানীরা'। আর প্ররক্ষা (প্রটেকশন) শাখার ক্যান্টিনের নিচ তলার দুইদিকের বারান্দায় সন্ধ্যার দিকে গেলে চরম পুলিশ বিদ্বেষীদেরও কষ্ট হবে ওদের বেহাল অবস্থা দেখে। নবীন পুলিশরা সন্ধ্যার পর সেখানে বিছানা-বালিশ-কম্বল দলা পাকিয়ে জায়গা দখলে রাখেন। রাত ১০ টার দিকে ক্যান্টিনে লোকজনের যাওয়া কমে এলে 'দলা' খুলে শুয়ে পড়েন। এদের একজন, আর্মড ফোর্সের সালাম (ছদ্মনাম) দুই মাস আগে সারদা পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণ শেষ করে এসেছেন। বললেন, "পরিবারের অভাব মেটানোর উদ্দেশ্যে অনেক স্বপ্ন নিয়ে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলাম। কিন্তু ভাই পুলিশে ঢুকে জীবনে যে বড় পাপ করে ফেলেছি তা এখন বুঝতে পারছি। সারাজীবন এর প্রায়শ্চিত্ত করে যেতে হবে।" ব্যারাকের বাথরুমগুলোতে তাদের যেতে হয় নাক চেপে, নিঃশ্বাস-প্রশ্বাস প্রায় বন্ধ করে। দৌড়ে বের হয়ে আসবেন তারও কোনও উপায় নেই। মেঝেতে গাড় সবুজ রংয়ের শেওলা। রাত হলে তো বিপদ আরও বেশি। লাইটগুলো বেশিরভাগই জ্বলে না। পা পিছলে প্রতি রাতেই দু'চার জনের চিৎপটাং হওয়া স্বাভাবিক দৃশ্য বলে জানালেন বাসিন্দারা। মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে কর্মরত একজন বলেন, "বাথরুমের লাইট নষ্ট হয়ে গেলে সরবরাহ শাখায় দরখাস্ত দেওয়ার পর তা লাগাতে লাগাতে কমপক্ষে ছয়মাস লেগে যায়। এ কারণে বাধ্য হয়ে চাঁদা তুলে নিজেরাই লাইট কিনে লাগিয়ে নিই।" বাথরুমের ট্যাপগুলোতে আবার দিনের বেশিরভাগ সময়ই পানি থাকে না। তাই রাত শেষ না হতেই কনস্টেবলদের মধ্যে শুরু হয়ে যায় গোসল করা নিয়ে আরেক যুদ্ধ। পুলিশের মতো একটি বাহিনীর সদস্যদের এরকম হাল কেন