২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত

আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার দুপুরে একটি মাইক্রোবোসের সঙ্গে একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 11:03 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার দুপুরে একটি মাইক্রোবোসের সঙ্গে একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ১০ জন। হতাহতদের সবাই টেম্পুযাত্রী বলে পুলিশ জানায়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কান্তি দাশ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে টেম্পুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুচালক আবুল লায়েস (২০) ঘটনাস্থলেই মারা যান। আহত ১০ জনকে আশুগঞ্জ ও ব্্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে ওসি রতন দাশ জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৪ ঘ.