২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকস্মিক ঘূর্ণিঝড়ে চাঁদপুরে ২৫ ঘর বিধ্বস্ত, আহত ৫

আকস্মিক ঘূর্ণিঝড়ে হাজিগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া গ্রামে অন্তত ২৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে পাঁচ জন। শনিবার বিকেলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে বলে জানিয়েছেন বান্ধুনীমুড়া গ্রামের বাসিন্দা মনির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 11:20 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

চাঁদপুর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আকস্মিক ঘূর্ণিঝড়ে হাজিগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া গ্রামে অন্তত ২৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে পাঁচ জন। শনিবার বিকেলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে বলে জানিয়েছেন বান্ধুনীমুড়া গ্রামের বাসিন্দা মনির হোসেন। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান মিয়া বলেন, "রান্ধুনীমুড়া গ্রামে ঘূর্ণিঝড় আঘাত হানার খবর পেয়েছি। পরিস্থিতি দেখার সেখানে কর্মকর্তাদের পাঠানো হয়েছে।" মনির হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েক মিনিট স্থায়ী ঘূর্ণিঝড়ে গ্রামের ২২টি বসতঘর, একটি মাদ্রাসা ও দুটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।" ঝড়ে বেশ কিছু গাছ-পালা ও একটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে বলে মনির জানান। এর ফলে ওই গ্রামে বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে। ঘর চাপা পড়ে আহত পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে মনির হোসেন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২১ ঘ.