২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সদর উপজেলার শ্যামনগর গ্রামে শনিবার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুজন একই পরিবারের সদস্য। দুপুর ১টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে তারা ডুবে যায় বলে জানিয়েছেন তাদের প্রতিবেশী সাইফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 10:55 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

যশোর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার শ্যামনগর গ্রামে শনিবার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুজন একই পরিবারের সদস্য। দুপুর ১টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে তারা ডুবে যায় বলে জানিয়েছেন তাদের প্রতিবেশী সাইফুল ইসলাম। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিরাজুল ইসলামের মেয়ে আরাবি খাতুন (১০) এবং তার ভাইপো বদিয়ার রহমানের মেয়ে শারমীন আক্তার (১১) এক সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করে।" পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মতিনও নিশ্চিত করেছেন। আরাবির বাবা সিরাজুল ইসলাম জানান, তার মেয়ে ভগলপুর প্রাথমিক বিদ্যালয়ে এবং শারমীন বেলেরমাঠ প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৬ ঘ.