সাতক্ষীরা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে শনিবার ভোরে খালিদ হোসেন (২৮) নামে বাংলাদেশী নিহত হয়েছেন।
কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে ঘটে এ ঘটনা।
৪১ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর কামরুল হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে কয়েকজন রাখাল গরু নিয়ে ফেরার পথে তারালি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে ৫ রাউন্ড গুলি ছোড়ে।
ওই সময় খালিদ হাসান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে বিডিআর কর্মকর্তা জানান।
লাশটি বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে গেছে।
লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান মেজর কামরুল হাসান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24