২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে 'মলম পার্টি'র দুই সদস্য গ্রেপ্তার

নগরীর লঞ্চঘাট এলাকা থেকে শনিবার সকালে 'মলম পার্টি'র দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, ঢাকার রমনা থানার মীরবাগের আবদুর রহমান (৩৫) ও মালীবাগ চৌধুরীপাড়ার মিন্টু (২৭)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 09:47 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

বরিশাল, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর লঞ্চঘাট এলাকা থেকে শনিবার সকালে 'মলম পার্টি'র দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, ঢাকার রমনা থানার মীরবাগের আবদুর রহমান (৩৫) ও মালীবাগ চৌধুরীপাড়ার মিন্টু (২৭)। কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মীর জাহিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সন্দেহজনক আচরণের জন্য লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মলম পার্টির সদস্য বলে স্বীকার করেছে। মীর জাহিদ বলেন, "গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, বরিশাল নগরীর সামাদ আলীর সহযোগিতায় তারা বৃহস্পতিবার বরিশাল আসে। দলের কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা ফলপট্টির এলাকার একটি আবাসিক হেটেলে কক্ষ ভাড়া নেয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৫৪৭ ঘ.