২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দোরকাঠী গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে শুক্রবার রাতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ দল। নিহতের নাম বাচ্চু শিকদার (৩৫)। হামলাকারীরা তার চোখও তুলে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 07:42 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

বরিশাল, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দোরকাঠী গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে শুক্রবার রাতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ দল। নিহতের নাম বাচ্চু শিকদার (৩৫)। হামলাকারীরা তার চোখও তুলে নেয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কলাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেহাল তালুকদারের ছেলে দানু তালুকদারের সঙ্গে বাচ্চুর পরিবারের বিরোধ দীর্ঘদিনের। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে দুই পক্ষ দোরকাঠী বাজারের সালিশে বসে। মোটামুটি ফলপ্রসূ আলোচনা শেষে বাড়ি ফেরার পথে বাচ্চুর ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বাচ্চুর বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা রয়েছে বলে ওসি উজ্জ্বল জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৯ ঘ.