২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় রিকশারোহীর মৃত্যু

নগরীর টাইগার পাস মোড়ে ট্রাকের ধাক্কায় এক রিকশারোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 06:30 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর টাইগার পাস মোড়ে ট্রাকের ধাক্কায় এক রিকশারোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে সংঘটিত ওই দুর্ঘটনায় নিহত আমিনুল ইসলাম(৫০) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি গ্রামের মৃত দৌলত মিয়ার ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জয়নাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১টার দিকে আমিনুলকে বহনকারী রিকশাটিকে একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। তাকে চমেক হাসপাতালে ভর্তি করানো হলে রাত আড়াইটার দিকে সে মারা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২২৯ ঘ.