২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বোমা হামলায় দুজন আহত

জেলার গাংনী উপজেলা সদরের চাল বাজারে শুক্রবার রাতে সন্ত্রাসীরা বোমা হামলা করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 04:39 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলার গাংনী উপজেলা সদরের চাল বাজারে শুক্রবার রাতে সন্ত্রাসীরা বোমা হামলা করেছে বলে জানিয়েছে পুলিশ। হামলায় চাল ব্যবসায়ী মজিরুল ইসলাম ও তার কর্মচারী আমিরুল ইসলাম গুরুতর আহত হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে আটটার দিকে চালপট্টিতে বোমা হামলা হয়েছে। সন্ত্রাসীরা চারটি বোমার বিষ্ফোরণ ঘটায়। পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ কর্মকর্তা মাসুদুল আলম জানান, কী কারণে এবং কারা এই হামলা করেছে সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২১১ ঘ.