২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তদের এসিডে বগুড়ায় একই পরিবারের তিনজন দগ্ধ

নন্দীগ্রাম উপজেলার সারাদীঘি গ্রামে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের এসিডে শিশুসহ একই পরিবারের তিনজন ঝলসে গেছে। আহতরা হলেন, সারাদীঘি গ্রামের আলীম উদ্দিনের স্ত্রী হাসলা বেগম (৫৫), তার মেয়ে শামীমা বেগম (১৯) ও শামীমার বোনের মেয়ে আয়েশা সিদ্দিকী (৫)। তাদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলীম উদ্দিন অভিযোগ করেছেন, তার মেয়ে শামীমার সাবেক স্বামী সেকেন্দার আলী এই এসিড হামলা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 03:31 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

বগড়া, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নন্দীগ্রাম উপজেলার সারাদীঘি গ্রামে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের এসিডে শিশুসহ একই পরিবারের তিনজন ঝলসে গেছে। আহতরা হলেন, সারাদীঘি গ্রামের আলীম উদ্দিনের স্ত্রী হাসলা বেগম (৫৫), তার মেয়ে শামীমা বেগম (১৯) ও শামীমার বোনের মেয়ে আয়েশা সিদ্দিকী (৫)। তাদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলীম উদ্দিন অভিযোগ করেছেন, তার মেয়ে শামীমার সাবেক স্বামী সেকেন্দার আলী এই এসিড হামলা চালায়। নন্দীগ্রাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা তোবারক আলী সরকার জানান, এ ঘটনায় আলীম উদ্দিন তার মেয়ে জামাই সেকেন্দার আলীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল ঘুরে এসেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৪ সালে আলীম উদ্দিনের মেয়ে শামীমার সঙ্গে দুপচাঁচিয়া উপজেলার মাগুড়া গ্রামের সেকেন্দার আলীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে শামীমার সম্পর্কের অবনতি হওয়ায় গত সেপ্টেম্বরে তাদের বিচ্ছদ হয়। এরপর থেকে সেকেন্দার ও তার এক বন্ধুকে বেশ কয়েকবার শামীমার বাবার বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। বৃহস্পতিবার রাতে তারা ঘরের জানালা দিয়ে এসিড ছুঁড়ে মারলে শামীমা, তার মা ও বোনের মেয়ের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১২১ ঘ.