ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে রাজধানীর মতিঝিল থানার উপ পরিদর্শক আলী হোসেনক বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
মতিঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক কিবরিয়া জানান, জুলাই মাসে প্রাইম ইন্সুরেন্স কোম্পানির মতিঝিল শাখার দুটি গাড়ি হারিয়ে যায়। ওই শাখার ব্যবস্থাপক কামাল পাশা এ ঘটনায় বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেন। উপ পরিদর্শক আলী হোসেনকে ওই মামলার তদন্তভার দেওয়া হয়। বুধবার রাতে আলী হোসেন মামলার অগ্রগতির জন্য কামাল পাশার কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেন।
ঘুষ নেওয়ার অভিযোগে কামাল পাশা বৃহস্পতিবার আলী হোসেনের বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর বৃহস্পতিবার রাত ৮টার দিকে মতিঝিলের একটি ক্লাব থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/১৭৩৬ ঘ.
bdnews24