২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি বাড়ি বিক্রির মামলায় আরও ৬ আমলা কারাগারে

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার আসামি আরও ছয় সরকারি আমলা বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগরীর সিনিয়র বিশেষ জজ আদালতে দুপুর ২টার দিকে রাজউকের সাবেক সচিব ও বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন, রাজউকের পূর্বাচল প্রকল্পের পরিচালক আব্দুস সাদেক, একই সংস্থার সাবেক প্রধান প্রকৌশলী এমাদুল ইসলাম, উত্তরা আবাসিক প্রকল্পের সাবেক পরিচালক কাজী রিয়াজুল মনির, গণপূর্ত রক্ষণাবেক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, রাজউকের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী আত্মসমর্পণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 11:20 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার আসামি আরও ছয় সরকারি আমলা বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগরীর সিনিয়র বিশেষ জজ আদালতে দুপুর ২টার দিকে রাজউকের সাবেক সচিব ও বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন, রাজউকের পূর্বাচল প্রকল্পের পরিচালক আব্দুস সাদেক, একই সংস্থার সাবেক প্রধান প্রকৌশলী এমাদুল ইসলাম, উত্তরা আবাসিক প্রকল্পের সাবেক পরিচালক কাজী রিয়াজুল মনির, গণপূর্ত রক্ষণাবেক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, রাজউকের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী আত্মসমর্পণ করেন। বিচারক মো. আজিজুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবীরা এ সময় কারাগারে আমলাদের ডিভিশনের আবেদন জানালে বিচারক কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দেন। এর আগে গত ১ অক্টোবর এ মামলার আসামি দুজন সচিব, একজন সাবেক সচিব ও রাজউকের এক কর্মকর্তা আত্মসমর্পণ করলে তাদেরও কারাগারে পাঠায় আদালত। এছাড়া আরও তিন আসামি সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, রাজউকের সাবেক পরিচালক (অর্থ) হুমায়ুন খান ও মেহেদি হাসান আগে থেকেই কারাগারে আছেন। সব মিলিয়ে মামলার ২৫ আসামির মধ্যে এখন ১৩জন কারাগারে গেলেন। মামলার অন্য আসামি সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদসহ নয় জনের অস্থাবর সম্পত্তি বুধবার জব্দ করে পুলিশ। তবে তেমন কোন মালামাল পাওয়া যায়নি। এক বাসায় পাওয়া গেছে শুধু দুটি কাপড়ের পুটলি। গত ২৯ মার্চ মতিঝিল থানায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. শফিউল আলম মামলাটি দায়ের করেন। এর অভিযোগে বলা হয়, মির্জা আব্বাসসহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক ও বর্তমান কর্মকর্তারা পরস্পর যোগসাজশে ধানমন্ডি, গুলশান, বনানী ও নিউ ইস্কাটন এলাকার ১৮টি পরিত্যক্ত সরকারি বাড়ি সাজানো দরপত্রে বিক্রি করেছেন। প্রকৃত বাজার দরের চেয়ে অস্বাভাবিক কম দামে এসব বাড়ি বিক্রি করা হয়। তাদের এ দুর্নীতির ফলে রাষ্ট্রের মোট ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার ক্ষতি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএ/১৬৫৮ ঘ.