২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে অস্ত্রসহ এক চরমপন্থী আটক

মেহেরপুরের গাংনী উপজেলা থেকে বৃহস্পতিবার ভোরে চরমপন্থী সংগঠন জনযুদ্ধের সদস্য সিদ্দীকুর রহমানকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 07:23 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

মেহেরপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের গাংনী উপজেলা থেকে বৃহস্পতিবার ভোরে চরমপন্থী সংগঠন জনযুদ্ধের সদস্য সিদ্দীকুর রহমানকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মেহেরপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, গাংনী পুলিশ বৃহস্পতিবার ভোরে উপজেলার কসবা গ্রামের মোল্লাপাড়ায় নিজ বাড়ি থেকে জনযুদ্ধ সদস্য সিদ্দীকুর রহমানকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি সার্টার গান ও দুটি গুলি উদ্ধার করা হয়। তিনি জানান, চরমপন্থীদের কাছে সে বোমারু সিদ্দীক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে গাংনী থানায় একাধিক মামলা আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৩২৪ ঘ.