২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি করেছে জেপি

জাতীয় পার্টির (জেপি) নেতারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ ১৪ দফা দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে নির্বাচনী আইন সংস্কার নিয়ে জাতীয় পার্টি (জেপি) নেতাদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়। এতে জাতীয় পার্টির এ অংশের মহাসচিব শেখ শহিদুল ইসলাম ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সংলাপ শেষে শেখ শহিদুল ইসলাম প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টিতে (পিডিপি) তাদের যোগদানের বিষয়ে সাংবাদিকদের ব্যাখ্যা দেন। তিনি বলেন, "ফেরদৌস আহমেদ কোরেশীর পিডিপি গঠন প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই গঠন প্রক্রিয়া শেষ হলে পিডিপিতে আমরা যাবো কী না, তা কাউন্সিল করে দলগতভাবে সিদ্ধান্ত নেবো।" (সংশোধিত, আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 06:23 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জাতীয় পার্টির (জেপি) নেতারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ ১৪ দফা দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে নির্বাচনী আইন সংস্কার নিয়ে জাতীয় পার্টি (জেপি) নেতাদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়। এতে জাতীয় পার্টির এ অংশের মহাসচিব শেখ শহিদুল ইসলাম ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। (সংশোধিত, আরও তথ্যসহ) সংলাপ শেষে শেখ শহিদুল ইসলাম প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টিতে (পিডিপি) তাদের যোগদানের বিষয়ে সাংবাদিকদের ব্যাখ্যা দেন। তিনি বলেন, "ফেরদৌস আহমেদ কোরেশীর পিডিপি গঠন প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই গঠন প্রক্রিয়া শেষ হলে পিডিপিতে আমরা যাবো কী না, তা কাউন্সিল করে দলগতভাবে সিদ্ধান্ত নেবো।" তিনি জানান, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু দল থেকে পদত্যাগ করে এখন বিদেশে অবস্থান করছেন। নতুন করে তাদের কেউ চেয়ারম্যানের দায়িত্ব নেননি। সংলাপ শেষে কমিশন সচিব মুহাম্মাদ হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, জেপির ১৪ দফার মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে সকল প্রার্থীর নির্বাচনী প্রচারের দায়িত্ব কমিশনকে দেওয়া। এজন্য প্রত্যেক প্রার্থী নির্দিষ্ট পরিমাণ অর্থ কমিশনের কাছে জমা দেবে। সেই টাকা প্রার্থীর পক্ষে কাজে লাগানো হবে। তিনি আরও জানান, ভোটার যদি কোনও প্রার্থীকেই পছন্দ না করেন সেক্ষেত্রে 'না' ভোট ব্যবস্থা চালুর বিষয়ে কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেন জেপি নেতারা । যে পার্টির চেয়ারম্যান নেই এবং দলীয় নেতারা দলবদল করছেন, তাদের সঙ্গে কমিশনের সংলাপ কতটুকু কার্যকর হবে তা জানতে চাইলে, সচিব বলেন, "এ প্রশ্নের জবাব দেওয়াটা আমার জন্য বিব্রতকর। তবে বিগত সংসদে অন্তত একটি আসন আছে, এ যোগ্যতাবলেই জেপিকে আলোচনায় ডাকা হয়েছে।" এই সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম শাখাওয়াত হোসেন, কমিশন সচিব, নির্বাচনী এবং আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনী আইন সংস্কারের জন্য নির্বাচন কমিশন ১২ সেপ্টেম্বর থেকে পৃথকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। এ নিয়ে চারটি দলের নেতারা কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /বিআর/এএইচডি/এমএ/ ১৫০৫ ঘ.