২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল জলিলের আটকাদেশ আরো তিন মাস বাড়ল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের আটকাদেশ আরো তিন মাস বাড়ানো হয়েছে। ৪ অক্টোবর থেকে এ মেয়াদ বৃদ্ধি কার্যকর হচ্ছে। বৃহস্পতিবার সকালে ডিআইজি প্রিজন সামসুল হায়দার সিদ্দিকী টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " আমরা আবদুল জলিলের আটকাদেশের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত কাগজপত্র আজই পেয়েছি"। বুধবার তার দ্বিতীয় দফা আটকাদেশের মেয়াদ শেষ হয়। 'উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির' অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলকে ২৮ মে গ্রেপ্তারের পর থেকে এ পরর্‌্যন্ত তিন দফায় তার আটকাদেশের মেয়াদ বাড়ানো হলো। এই ৩ দফায় আটকাদেশের মোট মেয়াদ দাঁড়িয়েছে সাত মাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 05:52 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের আটকাদেশ আরো তিন মাস বাড়ানো হয়েছে। ৪ অক্টোবর থেকে এ মেয়াদ বৃদ্ধি কার্যকর হচ্ছে। বৃহস্পতিবার সকালে ডিআইজি প্রিজন সামসুল হায়দার সিদ্দিকী টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " আমরা আবদুল জলিলের আটকাদেশের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত কাগজপত্র আজই পেয়েছি"। বুধবার তার দ্বিতীয় দফা আটকাদেশের মেয়াদ শেষ হয়। 'উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির' অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলকে ২৮ মে গ্রেপ্তারের পর থেকে এ পরর্‌্যন্ত তিন দফায় তার আটকাদেশের মেয়াদ বাড়ানো হলো। এই ৩ দফায় আটকাদেশের মোট মেয়াদ দাঁড়িয়েছে সাত মাস। গ্রেপ্তারের পর ৩ জুন তাকে প্রথম আটকাদেশ দেয়া হয়। এসময় এক মাসের জন্য আটক রাখার আদেশ দেয়া হয়েছিল। এরপর দ্বিতীয় দফায় মেয়াদ বাড়িয়ে আরও দুই মাসের জন্য আটক রাখার নির্দেশ দেয় সরকার। তৃতীয় বারের মত বৃহস্পতিবার আরো তিন মাসের আটকাদেশ দেয়া হয়েছে । আটকাদেশের মেয়াদবৃদ্ধি সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আদেশটি জেলা প্রশাসকের মাধ্যমে জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়ার পর ৪ অক্টোবর থেকে তা কার্যকর হচ্ছে। আবদুল জলিলকে গত ২৮ মে তার মার্কেন্টাইল ব্যাংকের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে প্রথমে চার দিনের রিমাণ্ডে নেয়া হয়। রিমাণ্ড শেষে ৩ জুন তাকে আদালতে হাজির করা হয় এবং ওই দিনই এক মাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। প্রবীণ এ নেতা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাকে দ্বিতীয় দফায় তিন মাসের আটকাদেশ দেয়া হয়। আবদুল জলিল বর্তমানে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচডি/এসকে/১১৪৩ঘ.