২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকারের বিষয়টি লক্ষ্য রাখতে বললেন জন ডেনিস

ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক এশিয়া অঞ্চলের পরিচালক জন ডেনিস বর্তমান সরকারের কর্মকাণ্ডে মানবাধিকার যাতে সমুন্নত থাকে সেই আহ্বান জানিয়েছেন। তিনি এও বলেছেন "বাংলাদেশের বর্তমান সরকারের কর্মকাণ্ডে বৃটিশ সরকার সন্তুষ্ট।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 06:25 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

সিলেট, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক এশিয়া অঞ্চলের পরিচালক জন ডেনিস বর্তমান সরকারের কর্মকাণ্ডে মানবাধিকার যাতে সমুন্নত থাকে সেই আহ্বান জানিয়েছেন। তিনি এও বলেছেন "বাংলাদেশের বর্তমান সরকারের কর্মকাণ্ডে বৃটিশ সরকার সন্তুষ্ট।" জন ডেনিস বলেন, "গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার জন্য বাংলাদেশের বর্তমান সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তা বাস্তবায়িত হলে ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্র সুসংহত হতে ইতিবাচক ভূমিকা রাখবে। বর্তমান সরকারের কর্মকাণ্ডে মানবাধিকার যাতে সমুন্নত থাকে, সে দিকে লক্ষ্য রাখা জরুরি। বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা।" বুধবার সিলেট সফরে এসে নগরীর কুমারপাড়ায় ব্রিটিশ হাইকমিশনের কনস্যুলেট কার্যালয়ে সংবাদ সম্মেলনে জন ডেনিস এ কথা বলেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীও উপস্থিত ছিলেন। জন ডেনিস বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের চমৎকার সম্পর্কের কথা উল্লে