২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরের সাবেক সাংসদ মিল্লাতের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

জামালপুর-১ আসনের সাবেক সাংসদ এম রশিদুজ্জামান মিল্লাত, তার স্ত্রী সাবিরা সুরাইয়া ও ছেলে সাঈদ বিন জামান সৌরভের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ থাকা ও হিসাব বিবরণীতে তথ্য গোপনের মামলায় বুধবার বিকেলে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মিল্লাত ও তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। অভিযোগপত্রে ৩৫ জনকে সাক্ষী করা হয়। অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে বলে তদন্ত কর্মকর্তা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 03:25 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জামালপুর-১ আসনের সাবেক সাংসদ এম রশিদুজ্জামান মিল্লাত, তার স্ত্রী সাবিরা সুরাইয়া ও ছেলে সাঈদ বিন জামান সৌরভের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ থাকা ও হিসাব বিবরণীতে তথ্য গোপনের মামলায় বুধবার বিকেলে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মিল্লাত ও তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। অভিযোগপত্রে ৩৫ জনকে সাক্ষী করা হয়। অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে বলে তদন্ত কর্মকর্তা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন জানান। একই সময়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দুদকের প্রসিকিউটিং সেকশনে ভুয়া ভাউচারের মাধ্যমে ৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওরিয়েন্টাল ব্যাংক কাওরানবাজার শাখার পাঁচ উর্ধ্বতন কর্মকর্তা ও স্কাই এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। যাদের বিরুদ্ধে অভিযোপত্র দাখিল হয়েছে তারা হলেন, ওরিয়েন্টাল ব্যাংক, কাওরান বাজার শাখার সাবেক ইভিপি মুক্তাদির বিল্লাহ, নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাকিম, এভিপি সাব্বির আহম্মেদ সিদ্দিকী ব্যবস্থাপক তারিকুল ইসলাম খান, এভিপি ও ব্যবস্থাপক মোস্তাক আহমদ ও স্কাই এন্টারপ্রাইজের মালিক সুলতান আহমেদ হিরু। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০২০ঘ.