ফরিদপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন-ভাতা দেয়া ও মিল চালুর দাবিতে সদরপুর উপজেলার বাইশরশিতে অবস্থিত ফরিদপুর স্পিনিং মিলের শ্রমিকরা বুধবার বিক্ষোভ করে।
ওই সময় শ্রমিকরা সড়কে অবরোধ করলে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফরিদপুর-সদরপুর রুটে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও মিল কর্তৃপক্ষের অনুরোধে শ্রমিকরা অবরোধ তুলে নেয় বলে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ারেছ আলী মিয়া জানান।
তিনি জানান, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন থাকায় মিল বন্ধ রয়েছে। ফলে শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বুধবার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা ও মিল চালুর দাবিতে মিলের সামনে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি জানান, মিল কর্তৃপক্ষ বৃহস্পতিবার বকেয়া এক মাসের বেতন ও ঈদ বোনাস দেয়ার প্রতিশ্র"তি দিলে পরিস্থিতি শান্ত হয়। দিয়েছে। তবে শ্রমিকরা দুই মাসের বেতন ও দুটি ঈদ বোনাস দাবি করেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩০ ঘ.
bdnews24