২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ১২টি বোমাসহ যুবদল নেতা গ্রেপ্তার

১২টি তাজা হাতবোমাসহ যুবদল খুলনা মহানগর কমিটির সদস্য আরিফ ইমতিয়াজ তুহিন (৩৯) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ভোররাতে নগরীর খালিশপুর হাউজিং এস্টেট এলাকায় বাড়ি থেকে তুহিনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর কর্মকর্তা ক্যাপ্টেন মতিউল ইসলাম মণ্ডল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 12:56 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

খুলনা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১২টি তাজা হাতবোমাসহ যুবদল খুলনা মহানগর কমিটির সদস্য আরিফ ইমতিয়াজ তুহিন (৩৯) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ভোররাতে নগরীর খালিশপুর হাউজিং এস্টেট এলাকায় বাড়ি থেকে তুহিনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর কর্মকর্তা ক্যাপ্টেন মতিউল ইসলাম মণ্ডল। তুহিনকে র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসের বহু অভিযোগ রয়েছে বলে র‌্যাব জানায়। অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় ১৯৯৭ সালে নিু আদালতে তুহিনের ১৫ বছর সাজা হয়। তবে সে মামলায় উচ্চ আদালতে আপিল করে জামিনে রয়েছেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৫ ঘ.