২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার মানে এই নয় যে, দল বিভক্ত হবে: মান্নান ভূঁইয়া

বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন আব্দুল মান্নান ভূঁইয়া। মঙ্গলবার গুলশানের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন,"আমরা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম দলকে বিভক্ত করতে নয়, বরং একে আরও শক্তিশালী করতে। আগামী নির্বাচনে বিএনপিকে ঐকবদ্ধভাবে অংশ নিতে হবে। এজন্য এখনও বলি আর অনৈক্য নয়। আমরা যেন সবাই এক থাকি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন আব্দুল মান্নান ভূঁইয়া। মঙ্গলবার গুলশানের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন,"আমরা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম দলকে বিভক্ত করতে নয়, বরং একে আরও শক্তিশালী করতে। আগামী নির্বাচনে বিএনপিকে ঐকবদ্ধভাবে অংশ নিতে হবে। এজন্য এখনও বলি আর অনৈক্য নয়। আমরা যেন সবাই এক থাকি।" সংস্কারপন্থীদের নেতা হিসেবে পরিচিত হয়ে ওঠা মান্নান ভুইয়া বলেন, "দেশ আর কোনদিন ১১ জানুয়ারির আগের অবস্থায় ফিরে যাবে না। সংস্কার মানে এই নয় যে, দল বিভক্ত হবে। দল যাতে ঐক্যবদ্ধ থাকে সেজন্য নেতাকর্মীদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। এমন কোনো কথা কারো বলা উচিত না যাতে দলে বিভক্তি তৈরি হয়।" স