ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নির্বাচনের দুই মাস নয় তারও আগে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে তারা ভোটার তালিকা তৈরিতে দলীয় নেতা-কর্মীদের সম্পৃক্ততা প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বুধবার সকালে সাম্যবাদী দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগ নেতারা তাদের এ বক্তব্য তুলে ধরেন।
নির্বাচনী সংস্কার বিষয়ে নির্বাচন কমিশনে অভিন্ন প্রস্তাব দেওয়ার লক্ষ্যে ১৪ দলভূক্ত দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে সাম্যবাদী দলের সঙ্গে আওয়ামী লীগের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায়
বৈঠক শেষে প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ তার দলের অবস্থান ব্যাখা করেন।
এক ঘণ্টার আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জিল্লুর রহমান, তোফায়েল আহমেদ ও দিলীপ বড়
bdnews24