২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্যাক্সি ক্যাব চালক খুন

রাজধানীর তেজগাঁও এলাকায় সোমবার মধ্য রাতে একজন ট্যাক্সি ক্যাব চালক খুন হয়েছেন। রোকেয়া সরণীর নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে পড়ে থাকা একটি ট্যাক্সি ক্যাব থেকে হুমায়ুন কবির (২৬) নামের ওই চালকের লাশ উদ্ধার করা হয়। তার বাসা গাবতলী বেড়ি বাধ এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 06:07 PM

Updated : 26 Apr 2022, 02:48 PM

ঢাকা,অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় সোমবার মধ্য রাতে একজন ট্যাক্সি ক্যাব চালক খুন হয়েছেন। রোকেয়া সরণীর নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে পড়ে থাকা একটি ট্যাক্সি ক্যাব থেকে হুমায়ুন কবির (২৬) নামের ওই চালকের লাশ উদ্ধার করা হয়। তার বাসা গাবতলী বেড়ি বাধ এলাকায়। তেজগাঁও থানার উপপরিদর্শক আশরাফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় লোকজন ট্যাক্সি ক্যাবের ভেতরে চালককে পড়ে থাকতে দেখে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত বলে জানান। আশরাফ হোসেন জানান, নিহতের ভাই ফরহাদ আলী এ ব্যাপারে মঙ্গলবার বিকালে একটি মামলা করেছেন। মামলার অভিযোগে বলা হয়, অজ্ঞাত এক ব্যাক্তির ফোন পেয়ে ফরহাদ আলী সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে ভাইয়ের লাশ পান। লাশের গলায় দড়ি পেচানো এবং বুকে ও পিঠে জখমের চিহ্ন ছিল। পূর্ব শত্র"তার জের ধরে তার ভাইকে কেউ হত্যা করে থাকতে পারে বলে ফরহাদ এজাহারে উল্লেখ করেছেন। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/২৩৫৯ ঘ.