ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ, গাজীপুর ও জয়পুরহাটে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মাজড়া ব্রিজের কাছে সকাল ১১টার দিকে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেলে এর চালক আরিফ হোসেন (২৫) নিহত ও দুই যাত্রী আহত হন।
আরিফ হোসেনের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী গ্রামে।
গোপালগঞ্জ থানার উপ পরিদর্শক মোমেন হোসেন জানান, বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস মাজড়া ব্রিজের কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত ও দুই যাত্রী মারাত্মক আহত হন।
মারাত্মক আহত রুহুল কুদ্দুস (৪৬) ও আজাদকে (৩২) খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে
গাজীপুর প্রতিনিধি জানান, জেলা সদরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে বিকেলে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় বাসযাত্রী এক তরুণীর মৃত্যু হয়েছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজমিরী পরিবহনের একটি মিনিবাস কালিয়াকৈরের চন্দ্রা থেকে ঢাকা যাওয়ার পথে কলেজের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আজমিরী পরিবহনের ওই তরুণী নিহত ও দুজন আহত হন।
নিহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট প্রতিনিধি জানান, সদর উপজেলার জয়পুরহাট
bdnews24