২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার অনুমতি

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি আরও ৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। অনুমোদন পাওয়া দুটি বিদ্যুৎ কেন্দ্রই সিলেটে স্থাপন করা হবে। এরমধ্যে একটি হবিগঞ্জ জেলার শাহজি বাজারে ৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। এটা পরিচালনা করবে ইয়ুথ স্পিনিং মিল। অপরটি সিলেট সদরের কুমারগাঁও এলাকায় ১০ মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। এটা পরিচালনা করবে দেশ এনার্জি লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 08:31 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি আরও ৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। অনুমোদন পাওয়া দুটি বিদ্যুৎ কেন্দ্রই সিলেটে স্থাপন করা হবে। এরমধ্যে একটি হবিগঞ্জ জেলার শাহজি বাজারে ৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। এটা পরিচালনা করবে ইয়ুথ স্পিনিং মিল। অপরটি সিলেট সদরের কুমারগাঁও এলাকায় ১০ মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। এটা পরিচালনা করবে দেশ এনার্জি লিমিটেড। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। এছাড়াও দেশের খাদ্য মজুদ বাড়াতে দেশীয় আমদানিকারকদের কাছ থেকে দুই ভাগে এক লাখ নয় হাজার মেট্রিক টন চাল এবং ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজিজুল ইসলাম বলেন, শাহজি বাজারের বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকার প্রতি ইউনিট দুই টাকা ২৬ পয়সা এবং কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি ইউনিট দুই টাকা ৩৬ পয়সা দরে কিনে নেবে। এই দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরকার আগামি ১৫ বছর বিদ্যুৎ ক্রয় করবে বলে জানান উপদেষ্টা। অর্থ উপদেষ্টা আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যবহারের জন্য ১৫০টি মিৎসুবিশি মডেলের গাড়ি কেনার অনুমোদনও দেওয়া হয়েছে বৈঠকে। তিনি জানান, রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রগতি ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের কাছ থেকে প্রতিটি ২৬ লাখ টাকা দরে এই গাড়ি কেনা হবে। বৈঠকে সভাপতিত্ব করেন, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভাপতি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম। বৈঠকে উপস্থিত ছিলেন, আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, খাদ্য ও দুর্যোগ উপদেষ্টা তপন চৌধুরী এবং যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৪২০ ঘ.