২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম অয়েল জব্দ

নগরীর কালিঘাট এলাকার কয়েকটি তেলের দোকানে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার পাম অয়েল ও একশটি তেলের টিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিংহের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ অভিযান চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 03:53 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

সিলেট, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর কালিঘাট এলাকার কয়েকটি তেলের দোকানে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার পাম অয়েল ও একশটি তেলের টিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিংহের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ অভিযান চলে। ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিংহ জানান, নামীদামী তেল কোম্পানির টিনে পাম অয়েল ভরে সয়াবিন তেল হিসেবে বিক্রি করায় কালিঘাটের চৌধুরী মার্কেটের আশিক মিয়া, সুশীল সিংহ, সুভাষ চন্দ্র সাহা, হোসেন মিয়ার দোকান ও ফাত্তাহ এন্ড সন্স সহ কয়েকটি দোকান থেকে এসব তেল ও টিন জব্দ করা হয়। সিলেট বিএসটিআইয়ের ফিল্ড অফিসার কে এম হানিফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোকান মালিকরা প্রতারণার কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৪০ ঘ.